মিথ
লৌকিকে অলৌকিক নেশা ধরায়
মিথ শুনে শুনে বড় হতে থাকা
দিগন্ত মাড়িয়ে ভেসে আসে বিলোল হাওয়া
আতরের ঘ্রাণে মূর্দা জেগে উঠে -
প্রেমে মজে গেলেই পাওয়া যায় শেফালির ঘ্রাণ
বাৎসায়নে মিথ ছায়া ফেলে হাঁটে
পাগলার বচন
'আমিই আমার কেবলা' - বলেই পাগলাটা মহাকালে ডুবে গেল -
ভেসেওঠা লাশ সুবাস ছড়ায়
চারপাশে মৌ মৌ কালিজিরার ঘ্রাণ
আমরা ট্রায়াল এন্ড এরোরে খুঁজে চলেছি কেবলার হদিস - ক্ষণে ক্ষণেই বদলাই
পয়গাম্বরও বদলিয়েছিলেন একবার
আকাশবাণী
ফরিয়াদ জানাতেই পারো, মনে শান্তি পাবে
তবে জেনে রেখো -
আরশ থেকে নিশ্চিত আমি নেমে আসবো না
পাঠাবো না কোন সৈন্য-সামন্ত
আবাবিল পাখিও ছুড়বে না পাথর হাতি দলনে
পৌরাণিক সেই দিন আর নেই -
অতএব বৎস, তোমরাই তোমাদের প্রতিবিধান করো
শোষকের বিরুদ্ধে বাজাও আজ যুদ্ধের দামামা
বড়কর্তা
ইশপ জানতেন সিংহকেই রাজা হতে হয়
বীরভোগ্যা এ বসুন্ধরায়
বীরের বাহুতে শক্তি, ডিফল্টেই কর্তা বনে যেত
বীরেরা এখন নাকে খত দিয়ে যায়
কর্তার ইচ্ছেতে কর্ম ...
ঈশ্বরের চেয়ে বড়কর্তা পুঁজির আড়তে বসে থাকে
ইগো
শুভঙ্করের ফাঁকেই বাঁধা আছে আমার ইগো
চতুর্মাত্রিক নয়, বহুমাত্রিক দ্যোতনায় সাঁতরে চলা জীবনে আমি রাজা ঈদিপাস
আহা, মৃত্যুভূক পাখি হয়ে ওড়াতাম যদি অনন্তসময়
ইশপ জানতেন সিংহকেই রাজা হতে হয়
বীরভোগ্যা এ বসুন্ধরায়
বীরের বাহুতে শক্তি, ডিফল্টেই কর্তা বনে যেত
বীরেরা এখন নাকে খত দিয়ে যায়
কর্তার ইচ্ছেতে কর্ম ...
ঈশ্বরের চেয়ে বড়কর্তা পুঁজির আড়তে বসে থাকে
ইগো
শুভঙ্করের ফাঁকেই বাঁধা আছে আমার ইগো
চতুর্মাত্রিক নয়, বহুমাত্রিক দ্যোতনায় সাঁতরে চলা জীবনে আমি রাজা ঈদিপাস
আহা, মৃত্যুভূক পাখি হয়ে ওড়াতাম যদি অনন্তসময়
.png)
0 Comments