সালেহীন শিপ্রা'র কবিতা

 


চায় না তো আর

অপেক্ষা করতে করতে
চোখেরাও
সাদা হয়ে গেল!

গলির রাস্তা খালি হতে থাকলো
এমন যেন
তার
ধুলিকণারা পর্যন্ত ঘুমায়ে গেল।
ও নাফরমান মন
কার ফরমানের
প্রতীক্ষা করো!

সে তোমারে
চায় না তো আর!

Post a Comment

0 Comments