ঝুলন্ত জোনাকি
অনুর্বর শব্দ ঝংকার নিয়ে আস্তিনে রোপণ করি তামাবিল,
পানিতে ঝলকানো মাছের জৌলুস তোমার চিবুকে থর থর কাঁপে বসন্ত অনুরাগ,
আমি মিহি অন্ধকারের সোনালী
সিঁথিতে পরাই ভবিষ্যতের তালাশ
ঘুণে ধরা কাঠে দয়া করে নকশা করো
গোপন কালিতে লিখো ঘাস ফড়িং এর দৌড়।
আজকাল বার্ধক্যের সুচে বসে
কোনো মৃত উপত্যকার দিঘী খনন করা দেখি ঘুমের অলংকারে আসে না পাথর সরিয়ে সূর্যের দ্যুতি।
এইভাবে একটু একটু করে সরে যায়
এই নশ্বরতার ধুলোমাখা বেসাতি
পৃথিবী, তুমি কবিতা বুঝলে আমি শব্দের পাহাড় কিনে আনতাম।

.png)
0 Comments