প্রস্তরযুগের কবিতা
মানুষ ঘর বানাতে চায়
কবর বানায় না
কবর অন্য কেউ বানাবে
মানুষ সুখ বানাতে চায়
দুঃখ বানায় না
দুঃখ অন্য কেউ বানাবে
মানুষ ঘরের খোঁজে
মানুষ সুখের খোঁজে
কত দূরে যায়
মৃত্যুর কাছাকাছি চলে যায়
কিন্তু কবরের খোঁজে কোথাও যায় না
দুঃখের খোঁজেও না
অথচ তার দরকার কবরের
তার দরকার দুঃখের
তাই একদিন কবর তারে খুঁজে পায়
দুঃখ তারে খুঁজে পায়, আর
সুখ পাথর
স্বপ্ন পাথর
জীবন পাথর হয়ে বসে থাকে
একটা মৃত্যু কি একটা প্রস্তরযুগ প্রসব করে
.png)
0 Comments