ঈদের চাঁদ
ঈদের ভেতর ঈদ লুকিয়ে থাকে।চাঁদের মধ্যে যেমন আরেকটা বাউল চাঁদ।
দেহতত্ত্বের গান যেভাবে আঁকিবুঁকি কাটে দেয়ালে।
নখের আঁচড়ে।
গলায় বুকে। দ্রোহ ও প্রতিবাদের অক্ষরে
বুরখার ভেতর থেকে
চাঁদ মানুষকে দ্যাখে মানুষের নির্ভেজাল চাঁদ।
ছাদওয়ালা মানুষেরাও অপেক্ষায় নেমে আসে ফুটপাতে
ভয়ে ভীরুতায় হাত দেয় রিভলবারে।
আমার হয়ে ফুলশয্যার ঘোমটা কেউ তুলে দেবে?
আমাদের হয়ে কেউ বিপ্লব করে দেবেনা।
আমাদেরই রুশো ভলতেয়ার হয়ে উঠতে হবে।
কমরেড
মনখারাপ হয়না?হয় তো।মেঘের গালিচায়।
ঝড়। ধাক্কা খেতে খেতে নামে।চুমু দেয় প্রেমিকার নখে।নূপুরে।
রাতের নির্জন অক্ষরে।
পরিণতি জেনেই কি অবধারিত প্রেমে পড়ে প্রেমিক যুবক?
সংশয় থাকে আমাদের ট্রিগারে। ফ্যাসিস্ট অন্ধকার আমাদের চেনায় হায়েনার হিংস্রতা।
নির্বীষ বুলেট অনেক সময়ই সঠিক জায়গায় স্পর্শ করেনা।
তবুতো নিরাময় খুঁজি।
প্রাচীন কবিদের ভূত আগুন জ্বেলে শিককাবাব নিয়ে
তুষার তুষার খেলে।
বনময় বায়ুবয় ছন্দে কবিতা লেখার দিন শেষ। খাতাগুটিয়ে আদিবাসী বস্তির দিকে হাঁটতে চাই
সিনা টান করে দঁড়াতে হবে।কমরেড।
.png)
0 Comments