মাহাবুবা লাভীনের কবিতা



জীবন


জীবন ঘাসের সংসারের মতো
কেউ কেউ দলে যাবে, মাড়িয়ে যাবে দু'পায়ে, শীতভোরে বুকে দু'ফোঁটা শিশির জমলে আসন্ন রোদে শিশির ফোঁটার ভবিতব্য জেনেও কেউ কেউ লিখবে কবিতা

জীবন ঘাসের সংসারের মতো
দলে যাওয়া, মাড়িয়ে যাবার ব্যথা ভুলেও
কোনো কোনো পথিকের অকারণ আনন্দের কথা ভেবে
একদিন আনমনে ফুল ফোটাতে হয়।

Post a Comment

0 Comments