পলিয়ার ওয়াহিদের কবিতা



অসভ্য


আমি দারুণ অসভ্য
সামান্য সুতোয় শরীর ঢাকতে পারলেই বাঁচি
ব্রান্ড আমার আজন্ম পছন্দ নয়
হয়তো আমি মাটির সন্তান বলে
দামি পোশাক পরলেই
ভেতরে ময়লা জমতে শুরু করে!

যারা দামি পোশাক পরতে পছন্দ করেন
তারা কি মূলত মনের ময়লা ঢাকতে চান?

Post a Comment

0 Comments