নুনপ্রিয় পাথর
প্রতিশ্রুত দুঃখমালার অনুবাদক এক দুঃখী পাথর
শুষে নেয় করোটির বিন্দু বিন্দু নুন
ঘাসের সাদা শির চেনে মদ্যপ মুসাফির
দুঃখের ক্যানভাসে রাজসাক্ষী শ্মশান-কবর
ফিরে আসে আগুনের উল্লাস চিলেকোঠায়
খেয়ে যায় দাঁরাশ গাইয়ের দুধাল বাঁট
স্বার্থের প্রতিবিম্ব হার্ড-বোর্ডে ঢেলে তেল-রঙ
বিমূর্ত পৌরাণিক ছবি আঁকেন
যে ছবির মিথ রক্ষিত শ্যাওলাটে প্রাচীন গুহায়
সুকোমল স্নেহমুখ সুবর্ণকালের প্রার্থনায়
সেরে রাখে কালের পক্ষপাত
নুনপ্রিয় বাতাস কবে কাঁপায় অরণ্য-পাহাড়
শুষে নেয় করোটির বিন্দু বিন্দু নুন
ঘাসের সাদা শির চেনে মদ্যপ মুসাফির
দুঃখের ক্যানভাসে রাজসাক্ষী শ্মশান-কবর
ফিরে আসে আগুনের উল্লাস চিলেকোঠায়
খেয়ে যায় দাঁরাশ গাইয়ের দুধাল বাঁট
স্বার্থের প্রতিবিম্ব হার্ড-বোর্ডে ঢেলে তেল-রঙ
বিমূর্ত পৌরাণিক ছবি আঁকেন
যে ছবির মিথ রক্ষিত শ্যাওলাটে প্রাচীন গুহায়
সুকোমল স্নেহমুখ সুবর্ণকালের প্রার্থনায়
সেরে রাখে কালের পক্ষপাত
নুনপ্রিয় বাতাস কবে কাঁপায় অরণ্য-পাহাড়
.png)
0 Comments