৬টি নাঈমকোড
১.
ডিহাইড্রেটেড কুঞ্জলতার চেয়েও নুয়ে আছে রাত—
২.
আমারো মরণ যেন হয়— তাকওয়ায়— ধানমন্ডির হৃদয়ে— লেকের ধারে অই শান্ত শাদায়— জিকিরান্তে যখন সিজদায় পড়ে গেছি— অবিরল সালাতুল তাসবিহ্, নিশান্তে।
৩.
আমি নাঈম ফিরোজ,
আজকে আসেন আপনাদের সাথে কথা না বলি আর, ওকে?
৪.
ককেশাস পাহাড়ের আড়ালে ডুবে যাচ্ছে করুণা—
৫.
অভিন্ন যে পাখি
মাছ নিয়ে থতোমতো ঠোঁট,
নিরাশ নই
না— তারো পাখার গুণ হয় না বিনাশ।
৬.
প্রতিটা কবিতার সাথে জলশূন্য চোখের কেনো এতো জলবিয়োগান্তি?
.png)
0 Comments